যুবলীগ নেতা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৯
যুবলীগ নেতা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর

 

নিজস্ব প্রতিবেদক :

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে অতিরিক্ত সিলেট মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত বুধবার জামিন আবেদন করলে তা না মঞ্জুর করে জাহাঙ্গীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গত ২ জুলাই খাদিমপাড়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট আফছর আহমদ ও জাহাঙ্গীর আলম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশের উপরও আক্রমন হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরে শাহপরাণ থানা পুলিশ বাদী হয়ে একটি এসল্ট মামলা দায়ের করেন।

এই মামলায় জাহাঙ্গীর আলম সহ কয়েকজন উচ্চ আদালত থেকে আগাম জামীন নেন। জামিনের মেয়াদ শেষ হলে বুধবার জাহাঙ্গীর সিলেটের মূখ্য হাকিম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

পাচদিন কারাগারে থাকার পর আজ তিনি জামিজামিন পেলেন।