ডেস্ক রিপোর্ট:
শুক্রবারে ঘোড়ামারা মাদরাসায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে দরিদ্র মানুষের মধ্যে। ৭০ টি পরিবারের মধ্যে ওই সামগ্রী বিতরণ করা হয়।
শওকত আলীর পরিচালনায় সাবেক মেম্বার ইদ্রাস আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক শাখার কর্মকর্তা মখলিছুর রহমান রনি। উপস্থিত ছিলেন আপ্তার মিয়া, নিজাম উদ্দিন, হারুনুর রশিদ, ইমাম উদ্দিন, আলিম উদ্দিন, মাস্টার আজির উদ্দিন, ডা. আবদুল করিম প্রমুখ।