নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল, মিথ্যা ও সম্মানহানিকর ছবি শেয়ার ও পোস্ট করায় এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটের বিয়ানীবাজার থেকে একজনকে আটক করেছে র্যাব-৯।
২৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্পের) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে সিলেট জেলার বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সিলেট জেলা বিয়ানীবাজার থানাধীন আব্দুলাপুর গ্রামের জৈনক হাজী মুশাহীদ আলীর বাড়ি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ছবি শেয়ার ও পোস্ট করায় এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে একজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় অশ্লীল ছবি -০ ৫ পাতা, মোবাইল-১টি ও সীমকার্ড-১ টি।
গ্রেফতার শরীফ আহমেদ (৩৫), হাজী মুশাহীদ আলী, আব্দুলাাপুর গ্রামের হাজী মুশাহীদ আলীর পুত্র। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তি বর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মান হানি ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।