সিলেট জেলা ছাত্রদলের সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট শহর যুবদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক, যুক্তরাজ্য বিএনপির অন্যতম সিনিয়র সদস্য ও ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু এর গর্ভধারিনী মাতার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
১৬ অক্টোবর শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এমদাদ হোসেন টিপু এর গর্ভধারিনী মাতার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের অন্যান্য সদস্যের শোক সইবার জন্য মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করেন। বিজ্ঞপ্তি