ফয়জুল হক জামে মসজিদ কর্তৃপক্ষের দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০
ফয়জুল হক জামে মসজিদ কর্তৃপক্ষের দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়াস্থ ফয়জুল হক জামে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে বাংলাদেশ কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড কমপ্লেক্সে ১৬ অক্টোবর শুক্রবার এক দোয়া মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষানুরাগী ও কমিউনিটি নেতা আলহাজ্ব হাফিজুল ইসলাম চৌধুরী পিন্টুকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও কমিউনিটি নেতা আলহাজ্ব হাফিজুল ইসলাম চৌধুরী পিন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর আলহাজ্ব সালেহ আহমদ চৌধুরী, হাজী সোহেল আহমদ, এম. রফিকুল আলম, আলহাজ্ব বাবর বখত, হাজী জাফর উদ্দিন, শেখ মঈন উদ্দিন, আব্দুর রব, বুরহান উদ্দিন চান মিয়া, আব্দুল রফিক, কয়েছ আহমদ, বিলপার পঞ্চায়েত কমিটির সভাপতি শহীদুর রহমান শাহেদ, টিপু সুলতান, সালাম আহমদ, মুহিবুর রহমান মবু, আব্দুর রকিব, বেলাল আহমদ, মাওলানা মো. আল আমিন, আতিকুর রহমান লিপু প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক মাওলানা ক্বারী মোজাম্মেল হোসাইন চৌধুরী। বিজ্ঞপ্তি