সিলেট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২০
সিলেট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলা শাখার বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় সিলেট ব্রহ্ম মন্দিরে এই বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলা শাখার সভাপতি নিলেন্দু ভূষণ দে অনুপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু গোয়ালার পরিচালনায় অনুষ্ঠিত বার্ষিক বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জীবন কৃষ্ণ গোস্বামী, কানাই বিশ্বাস, বীরেশ দেবনাথ, লিটন পাল, জ্যোতিষ দত্ত, জিতেন সবর, মিলন উরাং, রনজিত দত্ত, দ্বিপলাল ধর, লিটন দেবনাথ, জুয়েল আদিত্য, লিটন কর, উপেন্দ্র পাত্র, মুকুল পাত্র, অভিজিত দে সুমন, মনোরঞ্জন বিশ্বাস সহ সদর উপজেলার আওতাভূক্ত সকল ইউনিয়ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব যথারিথী ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যে উদযাপনে কেন্দ্রীয় নির্দেশনা সমূহ পালন করার জন্য প্রতিনিধিবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করেন। বিজ্ঞপ্তি