নিজস্ব প্রতিবেদক:
সিলেট দক্ষিণ সুরমার মারখাজ পয়েন্ট র্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। ১৯ মার্চ রাতে ওই অভিযান চালানো হয়। গ্রেফতার মো. জাকির আহমেদ দক্ষিণ সুরমা থানার খোজারখলার আবদুল খালেকের পুত্র।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সিপিসি-১ (সিলেট ক্যাম্প), র্যাব- ৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
গ্রেফতার আসামিকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।