মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা যুবলীগের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২০
মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা যুবলীগের শ্রদ্ধা নিবেদন

 

ডেস্ক রিপোর্ট

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা যুবলীগ।

মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের নেতৃত্বে জেলা যুবলীগের নেতাকর্মীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনকালে জেলা আওয়ামী লীগের সভাপতি এড. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।