নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার হিজলসাহ গ্রামে র্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাত পৌনে ১০ টায় ওই অভিযান চালানো হয়। গ্রেফতার সাহেদ আহমদ হিজলসাহ গ্রামের মৃত সুন্দর মিয়ার পুত্র।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প), র্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গ্রেফতার আসামিকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।