সিলেটের আল-হামরায় আইসিএস’র উদ্বোধন

admin
প্রকাশিত মার্চ ১৪, ২০২০
সিলেটের আল-হামরায় আইসিএস’র উদ্বোধন

 

ডেস্ক রিপোর্ট:

সিলেট নগরীর আল-হামরা শপিং সিটির ৬ষ্ঠ তলায় ইন্টারন্যাশনাল কর্পোরেট সার্ভিসেস (আইসিএস)’র উদ্বোধন হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় আল-হামরা শপিং সিটির ৬ষ্ঠ তলায় এ প্রতিষ্ঠানের উদ্বোধন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উদ্বোধন করেন- মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্ট্রি’র ফাউন্ডার ও চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্কিড এসোসিয়েটস এর সিইও এবং ফিকাস’র আহŸায়ক মো. ফেরদৌস আলম, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিরেক্টর মো. ইনামুল হক, ইনকাম ট্যাক্স এডভাইজার এবং সিলেট বাংলা নিউজ সম্পাদক মো. কামাল আহমদ, এডু ল্যাব’র সিইও জাহিদ হাসান তালুকদার, এইমস’র এমডি জাকারিয়া আহমদ, এইমস’র ডিরেক্টর মাহদি আহমদ চৌধুরী, স্মার্ট স্টাডি’র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জহিরুল ইসলাম রুবেল প্রমুখ।

প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন- ইনডিপেন্ডেন্ট গ্রæপ’র ডিরেক্টর মো. হাবিবুর রহমান, ইনডিপেন্ডেন্ট গ্রæপ’র ডিরেক্টর, আইসিএস’র বিজনেস প্লান ও ডেভেলাপিং এর হেড অব এক্সিকিউটিভ অফিসার সৈয়দ মিসবাহ আহমদ, ইনডিপেন্ডেন্ট গ্রæপ’র ডিরেক্টর, আইসিএস’এর অপারেশন ম্যানেজার মো. নূরুল হোসাইন, ইনডিপেন্ডেন্ট গ্রæপ’র ডিরেক্টর, আইসিএস’র অফিস ইনচার্জ মো. হিরা মিয়া, ইনডিপেন্ডেন্ট গ্রæপ’র ডিরেক্টর, আইসিএস’র হেড অব ট্রাভেল প্লান এন্ড টিকেটিং মো. আব্দুল মাজেদ, আইসিএস’র হেড অব এডুকেশন এন্ড স্কিলস ট্রেইনিংস ফখরুল ইসলাম রাসেল।

এর পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- মাওলানা মিজানুর রহমান।