ডেস্ক রিপোর্ট:
সিলেট নগরীর কলাপাড়ায় কেপিএল কমিটির উদ্যোগে ৬ষ্ঠ কলাপাড়া প্রিমিয়ার লীগ ২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে শেখঘাট কলাপাড়া মাঠে আয়োজিত ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয় মুন্না একাদশ বনাম রুবেল একাদশ।
খেলায় চ্যাম্পিয়ানশীপ অর্জন করে রুবেল একাদশ ও রানার্স আপ হয় মুন্না একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ পান মান্নান ও ম্যান অব দ্যা সিরিজ পান জুয়েল।
কেপিএল কমিটির আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাজন আহমদ, বদরুজ্জামান জুবের, রুবেল, মতিউর মুন্না, তানজীর আহমদ সাফী, সাহেল আহমদ, সাদী আহমেদ, আব্দুল মুনিম দ্বীপ, ফখরুল হাসান, এমরান আহমদ, মো. জাকারিয়া, জাহাঙ্গীর আলম, রানা আহমদ ও রাহেল আহমদ।
এছাড়াও খেলায় স্থানীয় মুরব্বি, সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।