ডেস্ক রিপোর্ট:
কেন্দ্রঘোষিত কর্মসূচি দোয়া দিবসের অংশ হিসেবে সিলেটে সমমনা ইসলামী দলসমূহের উদ্যোগে শুক্রবার বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে করোনা ভাইরাসসহ সকল ধরণের প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ ও জাতীর হেফাজতের জন্য এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহসভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নানের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলমের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজী রহমত উলাহ, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখার সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি মাওলানা আসলাম রাহমানী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা কে.এম আব্দ্লুাহ আল মামুন, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা ছানা উলাহ, জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা মহানগর শাখার সমাজসেবা সম্পাদক হাফিজ মাওলানা কবির আহমদ, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক মো.মাসুদ আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক মাওলানা কমরুদ্দিন, জেলা প্রচার ও অফিস সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, যুব জমিয়ত সিলেট মহানগরীর সভাপতি মাওলানা কবির আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, সিলেট পশ্চিম জেলা সভাপতি মো. ফখরুল ইসলাম, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সহ সেক্রেটারী হাফিজ জাহেদ আহমদ, মাওলানা আসাদ আহমদ, সিলেট মহানগরীর বাগবাড়ি আঞ্চলিক শাখা ছাত্র মজলিস কর্মী হাফিজ আব্দুল মুবিন, হোসাইন আহমদ, হাফিজ জাবির হাসান ও হাফিজ মুশাররফ হুসাইন।