নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলি দিঘিরপাড় এলাকায় র্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানার এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতার মো. সাইয়েম আহমেদ চৌধুরী রণকেলি দিঘিরপাড় গ্রামের মৃত সিকান্দর চৌধুরীর পুত্র।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার ওই অভিযান চালানো হয়। গ্রেফতার সাইয়েম চৌধুরীকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।