মাতৃভাষা দিবসে সিলেটে আইডিইবি’র আলোচনা সভা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২০
মাতৃভাষা দিবসে সিলেটে আইডিইবি’র আলোচনা সভা

 

ডেস্ক রিপোর্ট

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে ‘মহান একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নগরীর তালতলাস্থ আইডিইবির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আইডিইবির সিলেট জেলাা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. নজরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাাদক মো. রফিক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহমুদুর রশিদ মসরুর।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন,কাউন্সিলর মাহবুবুর রহমান জাকারিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক উজ্জল কুমার দে,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো.নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দস সবুর, টিএসসি ছাত্র মুস্তাফিকুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান জাকারিয়। শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির জন্য মোনাজাত করেন মাহমুদুর রশিদ মসরুর।