ডেস্ক রিপোর্ট:
সিলেট মদনমোহন কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ৫৭ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
মদনমোহন কলেজের এইচএসসি বিএম শাখার বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম ৩২ ভোট পেয়ে শিক্ষক পর্ষদ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জীব বিজ্ঞান বিভাগের প্রদর্শক হেমন্ত লাল রায় পেয়েছেন ২০ ভোট। ১টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
বিকাল পৌণে ৩টায় মদনমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কর্মকর্তা, কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক অসিত রঞ্জন দাস নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মদনমোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জুন, অধ্যাপক জয়ন্ত দাস, অধ্যাপক প্রদীপ কুমার দে, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক আহমদ হোসেন, অধ্যাপক আসমাউল হুসনা, অধ্যাপক শংকর চৌধুরী, সহযোগী অধ্যাপক আকবর হোসেন চৌধুরী সহ শিক্ষক পর্ষদের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।