সিলেট ব্যুরো:
রাজধানীতে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসন (টিসিজেএ) সিলেট। বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানবন্ধনের আয়োজন করা হয়। সাংবাদিক ছাড়াও সিলেটের সুধিসমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন।
টিসিজেএ’র সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস সুটন সিংহের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি মামুন হাসান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, ইমজার সাবেক কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকি, আইনজীবী বদরুল হক, নিউজ টুয়েন্টিফোরের রিপোর্টার সৈয়দ রাসেল প্রমুখ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক তকুল রানা, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির, ইমজার সহ সভাপতি আনিস রহমান, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সহ সাধারণ সম্পাদক প্রত্যুষ তালুকদার, সমকালের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু, চ্যানেল টুয়েন্টি ফোরের গোলজার আহমদ, টিসিজিএর সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, সহসভাপতি এস আলম আলমগীর, আরটিভির হোসাইন আহমদ সুজাত, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েসনের সাধারণ সম্পাদক শংকর দাশ, সাবেক সাধারণ সম্পাদক এ এইচ আরিফ, এটিএননিউজের অনিল পাল, যমুনা টিভির নিরানন্দ পাল, নিউজটুয়েন্টিফোরের শফি আহমদ, টিসিজেএর সাংগঠনিক সম্পাদক শামিম হোসেইন, বৈশাখি টিভির তারেক আহমদ রাহেল, ফটোসাংবাদিক আনিস মাহমুদ, মামুন হোসাইন, শহীদুল ইসলাম সবুজ, আবু বক্কর, প্রথম আলোর মানৈবি শুভ, সবুজ সিলেটের আজমল আলী, কামরুল হাসান, সিলেট টুডের শাকিলা ববি, টিটু তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ ফেব্রæয়ারি রাজধানীর নয়াবাজারে সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন বেসরকারি টিভি চ্যানেল নিউজটুয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল। সারা দেশের গণমাধ্যমকর্মীরা এ নিয়ে ক্ষোভ জানান ও শংকা প্রকাশ করেন।