ডেস্ক রিপোর্ট:
সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তাজপুর সূর্যদয় স্পোর্টিং ক্লাব আয়োজিত ১ম প্রিমিয়ার লিগ (টিপিএল) ক্রিকেট টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তাজপুর কেএফ রাইডার্সকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় তাজপুর বুম বুম ফাইটার্স।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মকন মিয়া, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ-সভাপতি আমিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ সিদ্দিকী, বিশিষ্ট মুরুব্বি নিজাম মিয়া, বিশিষ্ট মুরুব্বি মাসুক মিয়া, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরীর স্টাফ ফটো সাংবাদিক মো. মনিরুজ্জামান রনি, জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের মৌলভীবাজার উপ-পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজা আহমদ রাজা, মুক্তিযোদ্ধা উপ-পরিষদের সম্পাদক শিবলী আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, ব্যাবসায়ী সুহেল আহমদ, সোমন আহমদ।
ফাইনাল খেলা পরিচালনা করেন মহরম আলী ও জাবির আহমদ। ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ হন ফাহিম। প্লেয়ার অব দ্যা সিরিজ হন জামান (ব্যাট হাতে) এবং সাদিক (বল হাতে)।