ডেস্ক রিপোর্ট:
সিলেটের দক্ষিণ সুরমা থকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব এক সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় একটি দল দক্ষিণ সুরমার ভার্থখোলা সুইপার কলোনিতে অভিযান চালায়। এসময় মো. নুরুল ইসলাম (৪০) নামের এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্র্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. নুরুল ইসলাম সুনামগঞ্জের জগন্নাথপুর থানার বাদুদেব মন্দির গ্রামের মৃত হজরত আলীর ছেলে। সে বর্তমানে ভার্থখলা এলাকার সুইপার কলোনিতে থাকতো।
পরে নুরুল ইসলামকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র্যাব।