শাবিতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
শাবিতে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

২৮ জানুয়ারি দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গোলচত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের অংশগ্রহণে বেলা দুইটা থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, সিনিয়র নেতা মুশফিকুর রহিম ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।