জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

 

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। ২৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জৈন্তাপুর মডেল থানার তদন্তকারি কর্মকর্তা মো. উমর ফারুক মোড়লের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া সেলিম আহমদ উপজেলার চারিকাটা ইউনিয়নের উত্তর ভিত্রিখেল গ্রামের মৃত হবিবুর রহমান হবির পুত্র।

পুলিশ জানিয়েছে ২৬ জানুয়ারি জৈন্তাপুর থানাধীন চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল গ্রামে বাদির বাড়িতে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে সেলিম আহমদ ও তার ২ সহযোগী ধর্ষন করে।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার তদন্তকারি কর্মকর্তা মোঃ উমর ফারুক মোড়ল আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামি সেলিম আহমদকে আটক করা হয়েছে।