সিলেটে ভূমিকম্প অনভূত

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২০
সিলেটে ভূমিকম্প অনভূত

 

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্ক তৈরি হয় জনমনে। ভূমিকম্পের আতঙ্কে অনেকে বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে নিরাপদ স্থান খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছিলেন।

সোমবার বেলা ১টা ১২ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থাীয় ছিল ওই ভূমিকম্প। শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূকম্পন শুরু হওয়ার পর সিলেট নগরীর জিন্দাবাজারে বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এসময় মার্কেটের ক্রেতারা দৌঁড়াদৌঁড়িও শুরু করেন।