সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

 

ডেস্ক রিপোর্ট

‘অবাধ বাণিজ্য, ভ্রমণ এবং পরিবহণের জন্য স্মার্ট সীমান্ত ব্যবস্থা’ এই স্লোগানে সিলেটে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।

রোববার (২৬ জানুয়ারি) এ উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নগরীর মেন্দিবাগস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কার্যালয়ের সামনে অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রঞ্জন কুমার কুমার ভৌমিক, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার ড. মো. গোলাম মুনীর, সিলেট রেঞ্জের পুলিশের ডিআইজি কামরুল আহসান (বিপিএম) সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা এবং সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।