দিনাজপুরের ৫ উপজেলায় ঈদ উদযাপন

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০১৯
দিনাজপুরের ৫ উপজেলায় ঈদ উদযাপন

 

অনলাইন ডেস্ক:

সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে দিনাজপুরের সদর, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর ও কাহারোল উপজেলার কিছু এলাকায় পবিত্র ঈদুল আযহা উদযাপন করছে প্রায় ২ হাজার পরিবার।

সকালে এসব পরিবারের মুসল্লিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেছেন।

সকাল ৮টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে (পার্টি সেন্টার) অনুষ্ঠিত ঈদের জামায়াতে প্রায় দুইশ’ মুসল্লি অংশ নেন। এখানে ঈমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। তিনি ঢাকার যাত্রাবাড়ী মাদরাসাতুল হাসিদের শিক্ষার্থী।

এছাড়াও জেলার চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ও রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া বাজার, বিরামপুর এবং পার্বতীপুর উপজেলার কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।