কানাইঘাট প্রতিনিধি :
কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওয়ারুন নেছা(৬৫) এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ দক্ষিণ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়,বড়দেশ দক্ষিণ গ্রামের মৃত মতছিন আলীর স্ত্রী হাওয়ারুন নেছা বুধবার সকাল অনুমান ৯টা দিকে বসতঘর পরিষ্কার করার সময় একটি কক্ষে থাকা ক্রুটিপূর্ণ বৈদ্যুতিক টেবিল ফ্যানের তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।