নিজস্ব প্রতিবেদক:
সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় বাস-ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ৩০ জন।
আজ রোববার বেলা ১২টার দিকে লালাবাজার ও রশিদপুর এলাকার মধ্যবর্তী জায়গায় এ দুর্ঘটনাটি ঘটে।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক পরাগ জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে আহত অবস্থায় সিওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন।
আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি
এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় জানা যায়নি।