নির্বাসিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে প্রগতিশীল শক্তির বিকল্প নেই : পংকজ ভট্টাচার্য্য

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৮
নির্বাসিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে প্রগতিশীল শক্তির বিকল্প নেই : পংকজ ভট্টাচার্য্য

ডেস্ক রিপোর্ট :

বর্ষিয়ান রাজনীতিবিদ ও ঐক্য ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য বলেছেন, রাজনীতিতে এখন কদর বেড়েছে ব্যবসায়ীদের। ফলে রাজনীতিতে এখন গণতন্ত্রের চর্চা হয়না। দুর্নীতিগ্রস্থ ব্যবসায়ীদের কবলে পড়ে দেশে গণতন্ত্রের পতন হয়েছে অনেক আগেই। সেই নির্বাসিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে মুক্তিযুদ্ধের চেতনায় বাম প্রগতিশীল শক্তির বিকল্প নেই। তিনি বলেন, আজ রাজনীতিকে ব্যবহার করা হয় রাস্ট্রক্ষমতা দখলের জন্য। এরই ধারাবাহিকতায় ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সাম্প্রদায়িক অপশক্তি মুক্তিযুদ্ধের বাংলাদেশে রক্তের হোলিখেলায় মেতে উঠে।

তিনি শুক্রবার নগরীর শহীদ সোলেমান হলে জেলা ঐক্য ন্যাপ আয়োজিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

জেলা ঐক্যন্যাপ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল মোনায়েম নেহেরু ও আলিজা হাসান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দিপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য আব্দুল মোনায়েম নেহেরু।

সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ঐক্য ন্যাপের সভাপতি জামিল আহমদ, বাসদ-সিপিবি মনোনীত প্রার্থী আবু জাফর, ওসমানী নগর উপজেলা ঐক্য ন্যাপের নির্মল চন্দ্র ধর রুনু, দক্ষিণ সুরমা উপজেলার পক্ষে মীর আনসার আলী, জেলা সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেব, মোহিনী রঞ্জন তালুকদার, ইকবাল হোসেন আনা প্রমুখ।