বার্মিংহামের সেরা ব্যাবসায়ী জকিগঞ্জের জাকির হুসেইন

admin
প্রকাশিত জুন ২৭, ২০১৮
বার্মিংহামের সেরা ব্যাবসায়ী জকিগঞ্জের জাকির হুসেইন

নিজস্ব প্রতিবেদক :

সিলেট জকিগঞ্জের কৃতি সন্তান বৃটিশ বাংলাদেশী শিল্পপতি এম জাকির হোসেইন বার্মিংহামের সেরা ব্যাবসায়ী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ইংল্যান্ডের বার্মিংহামস্থ একটি বেনকোটিং হলে বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েসন কর্তৃক আয়োজিত এক ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানে বৃটেনের বার্মিংহামে অবস্হানরত
বৃটিশ-বাংলাদেশী উচ্চস্তরের ব্যবসায়ীগণকে এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ড অনুষ্ঠানে সিলেটের কৃতিসন্তান বৃটিশ বাংলাদেশী শিল্পপতি এম জাকির হুসেইনকে, বার্মিংহামের সেরা বৃটিশ বাংলাদেশী শিল্পপতি এওয়ার্ড তুলে দেন বার্মিংহামের লর্ড মেয়র ঈভনি মস্কিটো।

উল্লেখ্য এম জাকির হুসেইন ২০১৬ সালে বৃটেনের সেরা উদিয়মান শিল্পপতি নির্বচিত হয়েছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় বৃটেনের বিভিন্ন এওয়ার্ডেও ভূষিত হয়েছেন।