নগরীর মেয়র মার্কেটে ২ কোটি টাকার চাঁদাবাজি

admin
প্রকাশিত জুন ১২, ২০১৮
নগরীর মেয়র মার্কেটে ২ কোটি টাকার চাঁদাবাজি

আফজাল মিছবা :

ফুটপাত দখল করে বাণিজ্য সিলেট নগরীর অন্যতম বড় অবৈধ বাণিজ্য ও চাঁদাবাজির কেন্দ্র। পবিত্র ইদুল ফিতর উপলক্ষে এ অবৈধ বাণিজ্যের পরিধি যেমন বেড়েছে ঠিক তেমনি বেড়েছে চাঁদাবাজির পরিমাণও। এর ফলে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত রাস্তার অর্ধেক জুড়ে হকার্সদের দেখা মেলে। ফুটপাতে বেঁচাকেনাও ভালো হচ্ছে বলে জানিয়েছেন হকার্সরা।

সিলেট নগরীর ফুটপাত দলখ করে বাণিজ্য একসময় নিয়ন্ত্রণ করতেন হকার্সলীগ নেতা আব্দুর রকীব ও তার সহযোগীরা। কিন্তু গত বছরের ২৫ মে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী ও কতোয়ালীর তৎকালীন ওসি গৌছুল হোসেনকে ফুটপাত দখলদারদের তালিকা প্রতিবেদন আকারে জমা দেয়ার নির্দেশ দেন মুখ্য মহানগর আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো।

এ আদেশের পর ১ জুন মেয়র আরিফ নগরীর ফুটপাত উদ্ধারে অভিযান চালান। পরে ওই বছরের ১৬ অক্টোবর মেয়র আরিফ ও ওসি গৌছুল ৩৬ জন ফুটপাত দখলদারের তালিকা আদালতে জমা দেন। পূর্ণাঙ্গ নাম ঠিকানাসহ তালিকা জমা দেয়ার পর ১৯ অক্টোবর ২৬ জন ফুটপাত দলখদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন মহানগর মূখ্য আদালত হাকিম সাইফুজ্জামান হিরো।

গত বছরের ২৬ নভেম্বর শীর্ষ ফুটপাত দখলকারী হিসেবে খ্যত হকার্সলীগ নেতা আব্দুর রকিবকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মেয়র আরিফুল হক চৌধুরীও প্রায়ই ফুটপাতে হকার্স উচ্ছেদে অভিযান পরিচালনা করেন।

কিন্তু তার পরও ফুটপাতে অবৈধ ব্যবসা বন্ধ হয়নি। রকিব গং দের হঠিয়ে গড়ে তোলা হয়েছে ফুটপাতে হকার্সদের নতুন সিন্ডিকেট। যারা এখন ফুটপাতে ব্যবসা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করেন। পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে এ ব্যবসা ও চাঁদাবাজি আরো বেড়েছে।

01

সিসিক মেয়র আরিফুল হকের অভিযানে কোনাঠাসা হকার্সদের একটি গ্রæপের শীর্ষ এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নগরীর ফুটপাত থেকে হকার্স উচ্ছেদে যেসব অভিযান পরিচালনা করা হয় তার সবই আই-ওয়াস (লোক দেখানো)। তিনি বলেন, রকিব ও তার সহযোগীদের সাথে মেয়র আরিফের চাঁদা নিয়ে বাকবিতÐা হয়েছিল। সেটা আপোষ রফা না হওয়ায় সিসিক উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের হটিয়ে দিয়েছে। আর এ করণেই রকিবকে এখনো কারাগারে কাটাতে হচ্ছে।

তিনি আরো বলেন, এত অভিযানের পরও আরিফতো ফুটপাত খালি করতে পারেন নি। ফুটপাতে এখনো জমজমাট ব্যবসা হচ্ছে। তিনি ফুটপাতে হকার্সদের মার্কেটকে মেয়র মার্কেট আখ্যায়িত করে তিনি বলেন, ফুটপাতে এখন নতুন সিন্ডিকেট যারা মেয়র আরিফকে নিয়মিত মাসোয়ারা দিয়েই নগরীর ফুটপাতে ব্যবসা করছেন।

নগরীর ফুটপাতে ব্যবসার সাথে সংশ্লিষ্ট আরেকটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে নগরীর শীর্ষ জনপ্রতিনিধিকে ২ কোটি টাকা চাঁদাদিয়ে হকার্সদের ফুটপাতে ব্যবসা করতে হচ্ছে। এই ২ কোটি টাকার বিনিময়ে রমজানে ফুটপাতে ভালো ব্যবসা হবে এবং ইদের আগে সিটি করপোরেশন ফুটপাতে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করবে না।

ইদের পর কি হবে জানতে চাইলে সূত্রটি জানায়, ইদের পর নতুন চুক্তি হবে। নতুন করে চাঁদা দিয়ে হকার্সরা ফুটপাতে ব্যবসা করবে।