সিলেটে বাসচাপায় দুই ছাত্রলীগ কর্মী নিহত

admin
প্রকাশিত জুন ৪, ২০১৮
সিলেটে বাসচাপায় দুই ছাত্রলীগ কর্মী নিহত

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার এওলাতৈল গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে খালেদ মিয়া (২৪) ও পশ্চিম ব্রাক্ষণগ্রাম গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মুহিব মিয়া (২৫)। তারা ওসমানী উপজেলা ছাত্রলীগের কর্মী ছিলেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ উল্লাহ ঢাকাটাইমসকে বলেন, সন্ধ্যা ৬ টার দিকে কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসির একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই খালেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় মুহিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর গোয়ালাবাজারে প্রায় দুই ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয় মনুষ। পরে পুলিশ তাদের তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত ৮ টার দিকে যান চলাচল শুরু হয় বলে জানান ওসি।