দক্ষিণ ছাতক উন্নয়ণ পরিষদের ইফতার মাহফিল

admin
প্রকাশিত মে ২৭, ২০১৮
দক্ষিণ ছাতক উন্নয়ণ পরিষদের ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ ছাতক উন্নয়ণ পরিষদ সিলেট এর ইফতার মাহফিল সম্পন্ন। সমাজের অসহায় গরিব মানুষদের ইফতার করিয়ে বিশেষ করে এতিম অসহায় শিশুদের নিয়ে ইফতার আয়োজন করা হয়।

২৫শে মে সিলেট সরকারি শিশু পরিবার বাঘবাড়িস্থ সোনামনি নিবাসে (বালক) এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে দক্ষিণ ছাতক উন্নয়ণ পরিষদ সিলেট এর সভাপতি মোজাহিদ আলীর সভাপতিত্বে এবং এম লিক্সনের পরিচালনায় এবং সিনিয়ন যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ছাতক সমিতি সিলেট এর সভাপতি আ. ন. ম. ওহিদ কনা মিয়া, সমাজসেবী আলাউদ্দিন আলাউদ্দিন আহমদ মুক্তা, পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, স্থায়ী পরিষদ সদস্য উবায়দুল হক শাহীন, সাবেক সভাপতি আব্দুর রশিদ হিমেল, সাবেক সভাপতি মাহবুবুল আলম মুহিত, স্থায়ী পরিষদ সদস্য পিয়ার আলী মেম্বার, স্থায়ী পরিষদ সদস্য মাহবুব চৌধুরী, পরিষদের সহ-সভাপতি সামছুদ্দীন, সহ-সভাপতি শেখ খালিদুর রহমান সাঈদ, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি সমর রেজা, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম পাকি, শাহ ওলীউর রহমান, ওলীউর রহমান আলেক, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এড: জুবায়ের আহমেদ, প্রচার সম্পাদক আবু জাবের, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু শাফলাত, সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহজাহান রব্বানী হিরু, ত্রাণ বিষয়ক সম্পাদক নেছার আলম, ইউপি প্রতিনিধি সমুজ আলী, নাছির উদ্দিন, মাসুম আহমদ, সানী, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, রাসেল আহমেদ, আ: খালিক, সাজু আহমেদ প্রমুখ।